Sale!

গ্রাফ অ্যালগরিদম

Original price was: ৳ 235.00.Current price is: ৳ 174.00.

লেখকঃ শাফায়েত আশরাফ
প্রকাশনীঃ দ্বিমিক প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ 124

Description

গ্রাফ অ্যালগরিদমে আমার দুর্বলতা গোপন কিছু নয়। তাই লেখকের কাছ থেকে যখন তার বইয়ের মুখবন্ধ লেখার প্রস্তাব পেলাম তখন খুশি আর আমার ধরে না। কারণ এরকম প্রস্তাব এই প্রথম, বিনামূল্যে গ্রাফ অ্যালগরিদম শিখে ফেলা যাবে। সর্বোপরি এই বই দেখিয়ে নিজেকে গ্রাফ বিশেষজ্ঞ প্রমাণ করা যাবে। আরেকটি কারণ হলো আমি এবং শাফায়েত প্রোগ্রামিং কনটেস্টের দুই ঘরানার লোক (DU-BUET অথবা Codemarshal-Hackerrank যেভাবেই দেখি না কেন)। কিন্তু সবকিছুর আগে আমরা বাংলাদেশের ভালো চাই এবং আমাদের কাজে সেটাই ফুটে ওঠা উচিত। সেই ফুটিয়ে উঠানোর কাজটা সবচেয়ে ভালোভাবে করা সম্ভব এই বই এর মুখবন্ধ লেখার মাধ্যমে। পুরো বইটি পড়ার সময় হয়নি এখনো, কিন্তু যতদুর দেখেছি তাতেই মনে করি বইটি বোঝা বেশ সহজ, অযথা গাণিতিক প্রতীক / চিহ্ন ইত্যাদি ব্যবহার করে লেখক পান্ডিত্ব দেখানোর চেষ্টা করেননি এবং অনেক বেশি টপিক নিয়ে আলোচনারও চেষ্টা করেননি।
আমাদের দেশের ছেলে মেয়েদের ইংরেজিতে দুর্বলতা অনেক বেশি, কিন্তু এই দুর্বলতা ভালো প্রোগ্রামার হওয়ার পথে কোনো অন্তরায় হওয়া উচিত নয়। যদি তাই হতো তাহলে রাশিয়া, চীন থেকে বিশ্বের সব ভালো ভালো প্রোগ্রামাররা বের হয়ে আসত না আর আইসিপিসিতে ইংরেজিভাষী দেশগুলোকে মেডেলের জন্য হা-হুতাশ করতে হতো না। কাজেই কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর আরও বাংলা বই বের হওয়া উচিত এবং সেদিক দিয়ে এই বইটি একটি ভালো সংযোজন। এ ধরনের বই পড়ে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক কম বয়সেই খুব ভালো প্রোগ্রামার হয়ে উঠতে পারবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গ্রাফ অ্যালগরিদম”

Your email address will not be published. Required fields are marked *